1. admin@doeltv.com : admin :
April 16, 2026, 9:29 pm
শিরোনামঃ
রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সথে এমপির সাক্ষাৎ রাজউকের অবৈধ ও নকশাবহির্ভূত ভবনে সাঁড়াশি অভিযান রাজউকের দুইটি মোবাইল কোর্ট”বৈদ্যুতিক মিটার জব্দ,নগদ জরিমানা বিনোদন অঙ্গনের তারকারা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন রূপগঞ্জে ভূমি দখলের অভিযোগে আনন্দ ও পুলিশ হাউজিং এর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত পণ্য রপ্তানি কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩২০ কোটি ডলার কারিগরি শিক্ষার উন্নয়নে যত টাকা লাগে সরকার দেবে : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন যুদ্ধ চলতে থাকলে ডিজেল-অকটেনে ভর্তুকি লাগবে ৩০ হাজার কোটি টাকা রিয়ালের সংক্ষিপ্ত তালিকায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম

রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সথে এমপির সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬,

নিজস্ব প্রতিনিধি : রহনপুর–ঢাকা রুটে একটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি একটি ডিও লেটারের মাধ্যমে এই দাবি জানান।

সংসদ সদস্য উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ও রেলওয়ে ট্রানজিট পয়েন্ট। এখান থেকে নিয়মিত ভারত থেকে পণ্যবাহী ট্রেন বাংলাদেশে প্রবেশ করে, যা থেকে প্রতিবছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব অর্জন করে। অত্র এলাকার হাজার হাজার শিক্ষার্থী, ব্যবসায়ী এবং কর্মজীবী মানুষ নিয়মিত ঢাকায় যাতায়াত করেন।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, রহনপুর থেকে ঢাকা সরাসরি যাতায়াতের জন্য বর্তমানে কোনো আন্তঃনগর ট্রেন ব্যবস্থা নেই। ফলে এই এলাকার মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ সদর বা রাজশাহী হয়ে যাতায়াত করতে হয়, যা চরম ভোগান্তিকর।

রহনপুর থেকে একটি আন্তঃনগর ট্রেন চালু হলে আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী নওগাঁ জেলার নেয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার লক্ষ লক্ষ মানুষ এবং চাঁপাইনবাবগঞ্জ-১ তথা শিবগঞ্জ উপজেলার মানুষ আধুনিক রেলসেবার আওতায় আসবে। এছাড়া রহনপুর থেকে ট্রেন চালু হলে গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার পাশাপাশি নওগাঁ জেলার নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলার বিপুলসংখ্যক মানুষ সরাসরি আধুনিক রেলসেবার আওতায় আসবে।

এলাকার অর্থনৈতিক গুরুত্ব ও জনস্বার্থ বিবেচনায় দ্রুত এই রুটে একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT