1. admin@doeltv.com : admin :
April 16, 2026, 11:09 pm
শিরোনামঃ
রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সথে এমপির সাক্ষাৎ রাজউকের অবৈধ ও নকশাবহির্ভূত ভবনে সাঁড়াশি অভিযান রাজউকের দুইটি মোবাইল কোর্ট”বৈদ্যুতিক মিটার জব্দ,নগদ জরিমানা বিনোদন অঙ্গনের তারকারা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন রূপগঞ্জে ভূমি দখলের অভিযোগে আনন্দ ও পুলিশ হাউজিং এর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত পণ্য রপ্তানি কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩২০ কোটি ডলার কারিগরি শিক্ষার উন্নয়নে যত টাকা লাগে সরকার দেবে : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন যুদ্ধ চলতে থাকলে ডিজেল-অকটেনে ভর্তুকি লাগবে ৩০ হাজার কোটি টাকা রিয়ালের সংক্ষিপ্ত তালিকায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম

রাজধানীর পল্লবী আবাসিক এলাকা ও কেরানীগঞ্জে পৃথক দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজউক

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ৮, ২০২৬,

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীর ৩/১ জোন- এর আওতাধীন মিরপুর-পল্লবী আবাসিক এলাকায় আজ (০৮/০৪/২০২৬) তারিখে – নিয়মবহির্ভূত ভবন নির্মাণাধীন ও কার্যক্রমের বিরুদ্ধে, নির্মাণাধীন ভবন সহ ০৭ টি স্থানে অভিযান পরিচালনা করেছে রাজউকের মোবাইল কোর্ট। এসময় নির্মাণাধীন ভবন মালিকগনকে জরিমানা ও সময়সীমা বেঁধে দিয়ে মুচলেখা সহ নি্র্দেশনা প্রদান করা হয় ।উল্লেখ্য ভবন সমূহের মালিকগন যেসব নির্দেশনা দেওয়া হয়েছে ভবন মালিক মোঃ আবুল হোসেন গং ঠিকানা : প্লট নং-৪২, রোড নং-০৬, ব্লক- এইচ, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ০৬ (ছয়) তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়েছে এবং অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

ভবন মালিক আনোয়ার হোসেন গং ঠিকানা : প্লট নং-৩৫, রোড নং-০৪, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ০৪ (চার)তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়েছে এবং অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ মালিক নিজ উদ্যোগে আগামী এক মাসের মধ্যে ভেঙ্গে অপসারণ করবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন।

ভবন মালিক তরিকুল ইসলাম গং ঠিকানা : প্লট নং-৩০, রোড নং-০৬, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ০৫ (পাঁচ) তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়েছে এবং অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ মালিক নিজ উদ্যোগে আগামী এক মাসের মধ্যে ভেঙ্গে অপসারণ করবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন।

ভবন মালিক কাউসার মাদবর , ঠিকানা : প্লট নং-৩৪, রোড নং-০৫, ব্লক -এইচ, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ০৪ (চার) তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ হয়েছে এবং অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

ভবন মালিক জসিম উদ্দিন গং, ঠিকানা : প্লট নং-২৪, রোড নং-০৭, ব্লক -এইচ, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ০৮ (আট) তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়েছে এবং অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

ভবন মালিক আনিসুর রহমান গং, ঠিকানা : প্লট নং-২৩, রোড নং-০৮, ব্লক -এইচ, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ০৮ (আট) তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়েছে এবং অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হয় ।

ভবন মালিক জেসমিন আক্তার , ঠিকানা : প্লট নং-১৫, রোড নং-০৬ এবং -০৪, ব্লক -এইচ, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ০৬ (ছয়) তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ মালিক নিজ উদ্যোগে আগামী এক মাসের মধ্যে ভেঙ্গে অপসারণ করবেন মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন।

ভবন মালিক ডলি খান , ঠিকানা : প্লট নং-৩৫, রোড নং-০৫, ব্লক -এইচ, ইস্টার্ন হাউজিং (২য় পর্ব), পল্লবী আবাসিক এলাকা মিরপুর, ঢাকাতে নির্মাণাধীন ০৫ (পাঁচ) তলা ইমারতের অনুমোদিত নকশা বহির্ভূত অংশ আংশিক অপসারণ করা হয়েছে এবং অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে অপসারণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান এবং এফ আর আশিক আহমেদ , অথরাইজড অফিসার-৩/১ এর যৌথ তত্ত্বাবধানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে সাবজোন-৩/১ এর আওতাধীন এলাকায় ০৭ টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় রাজউকের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

রাজউকের আর একটি মোবাইল কোর্ট পরিচালিত হয় জোন ৫/৩ এর আওতায় জিঞ্জিরা কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায়। রাজউকের নীতিমাল অমান্য করে ভবন নির্মাণ করায় ভবনের আংশিক অংশ ভেঙ্গে ফেলা হয় এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয় । উল্লেখ্য ভবন সমূহের মালিকগন যেসব নির্দেশনা দেওয়া হয়েছে ভবন মালিক অপু আহম্মেদ, প্লট- ২৭, রোড-০২, ব্লক-এ, কেরানীগঞ্জ মডেল টাউন, কে রাজউক অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ কাজ করায় ইমারতের আংশিক অংশ অপসারণ করা হয়এবং ইমারতের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার পল্লী বিদ্যুৎ প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও ভবন মালিক রাজউকের অনুমোদন ব্যতীত কোন নির্মাণ কাজ করবেন না মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়েছেন।
ভবন মালিক বাচ্চু গং, প্লট- ০৩, রোড-০১, ব্লক-এ, কেরানীগঞ্জ মডেল টাউন, কেও রাজউক অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ কাজ করায় আংশিক অংশ অপসারণ করা হয় এবং ইমারতের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার পল্লী বিদ্যুৎ প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।
কুসুম বেকারী, আমান মাঠ, ব্লক-বি, রোড-০১, কেরানীগঞ্জ মডেল টাউন, কেরানীগঞ্জ,
পার্শ্ববর্তী ভবন হতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথি, অথরাইজড অফিসার-৫/৩, মোঃ রকিবুল হাসান, সহকারী অথরাইজড অফিসার মোঃ ইসমাইল হোসেন , প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণ এবং অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে জোন-৫/৩, রাজউক এর আওতাধীন নির্মাণাধীন ভবনের ব্যত্যয় রোধকল্পে জিঞ্জিরা, কেরানীগঞ্জ মডেল টাউন, কেরানীগঞ্জ, ঢাকা এলাকায় উল্লেখিত ০৩ টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় রাজউকের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও পল্লী বিদ্যুৎ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT