1. admin@doeltv.com : admin :
April 16, 2026, 3:53 pm
শিরোনামঃ
রাজউকের অবৈধ ও নকশাবহির্ভূত ভবনে সাঁড়াশি অভিযান রাজউকের দুইটি মোবাইল কোর্ট”বৈদ্যুতিক মিটার জব্দ,নগদ জরিমানা বিনোদন অঙ্গনের তারকারা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন রূপগঞ্জে ভূমি দখলের অভিযোগে আনন্দ ও পুলিশ হাউজিং এর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত পণ্য রপ্তানি কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩২০ কোটি ডলার কারিগরি শিক্ষার উন্নয়নে যত টাকা লাগে সরকার দেবে : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন যুদ্ধ চলতে থাকলে ডিজেল-অকটেনে ভর্তুকি লাগবে ৩০ হাজার কোটি টাকা রিয়ালের সংক্ষিপ্ত তালিকায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম সোনালী মুরগির ৮০ টাকা ব্রয়লার মুরগি দাম ২০ টাকা বেড়েছে মাছ-সবজি বাড়তি

রাজউকের অবৈধ ও নকশাবহির্ভূত ভবনে সাঁড়াশি অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ১৫, ২০২৬,

নিজস্ব প্রতিনিধি  :রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীর জোন-৫/১, এর আওতাধীন আরজতপাড়া, মনিপুরীপাড়া, তেজগাঁও,এলাকায় ও রাজউক এর জোন-৮/৩,আওতাধীন রাজউক এর অধীনস্থ চাষাড়া, নারায়ণগঞ্জ  এলাকায় অবৈধ ও নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে পৃথক দুইটি বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার (১৫ এপ্রিল ২০২৬) পরিচালিত পৃথক দুইটি মোবাইল কোর্টে জোন  ৫/১ এ নির্মাণাধীন -অবৈধ ও নকশাবহির্ভূত  ৪টি ভবনে অভিযান পরিচালিত হয়। অভিযানে ভবনের ব‍্যত‍্যয়কৃত অংশ ভেঙ্গে ফেলা হয়, ২টি বৈদ্যুতিক মিটার জব্দ করা,  আর্থিক জরিমানা ৫লক্ষ টাকা ও স্ট‍্যাম্পে মুচলেকা গ্রহণ করা হয় । জোন ৮/৩ এ ৭টি ভবনে অভিযান পরিচালিত হয় । অভিযানে  ভবনের অবৈধ অংশ আংশিকভাবে অপসারণ করা হয় , ৫টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ।

অভিযান চলাকালে পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ ভবনই রাজউকের অনুমোদিত নকশা লঙ্ঘন করে অতিরিক্ত তলা বা অংশ নির্মাণ করা হয়েছে। কোথাও কোথাও পুরো প্রকল্পই অনুমোদনবিহীনভাবে গড়ে তোলা হচ্ছিল।  জোন ৫/১ এর আওতাধীন ৪টি নির্মাণাধীন ভবনের প্রতিটিতেই কোনো না কোনো ধরনের গুরুতর অনিয়ম পাওয়া যায়, যা নগর পরিকল্পনার মৌলিক নিয়মকে অগ্রাহ্য করার সামগ্রিক প্রবণতাকেই সামনে নিয়ে আসে। ভবন মালিক প্রীতি চক্রবর্তী, রাজউক অনুমোদিত নকশা না মেনে ভবন নির্মাণ করছিলেন । রাজউকের মোবাইল কোর্টের অভিযানে ভনের নির্মাণকাজ বন্ধ করা হয় এবং ০৫(পাঁচ) লক্ষ টাকা জরিমানা আদায় সহ অনুমোদিত নকশার ব‍্যত‍্যয় অংশ অপসারণ পূর্বক পরবর্তী নির্মাণকাজ করবেন মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট‍্যাম্পে মুচলেকা নেওয়া হয়।

ভবন মালিক  লাভলু রাজউক অনুমোদিত নকশার নিয়ম ভেঙ্গে ভবন নির্মাণ করছিলেন অভিযানে লাভলুর নির্মাণাধীন  ০৫ তলা ভবনের ২য় তলার ক‍্যান্টিলিভার আংশিক ভেঙে অপসারণ করা হয় এবং ডিপিডিসি কর্তৃক বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

এছাড়াও অনুমোদিত নকশার ব‍্যত‍্যয় অংশ আগামী ০১(এক) মাসের মধ‍্যে অপসারণ করে নকশা সংশোধন পূর্বক উক্ত নকশা অনুযায়ী নির্মানকাজ করবেন মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট‍্যাম্পে মুচলেকা নেওয়া হয়।

ভবন মালিক  সামসুল হক পুরাতন নকশা সংশোধন না করেই ভবনের নির্মাণ কাজ শুরু করেছিলেন। অভিযানে পাইলিং চলমান নির্মাণকাজ বন্ধ করা হয় এবং ডিপিডিসি কর্তৃক বৈদুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এছাড়াও পুরাতন নকশা সংশোধন পূর্বক পরবর্তীতে নকশা অনুযায়ী নির্মান কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

ভবন  সায়েখ ইবনে আনসার গং রাজউকের অনুমোদিত তলার বাইরে অতিরিক্ত তলা নির্মাণ করেছিলেন অভিযানে  অনুমোদিত ৪ তলার উপর অনুমোদনহীন নির্মানাধীন ৫ তলার আংশিক অপসারন করা হয় এবং রাজউকের অনুমোদন ব্যতিত কোনো প্রকার নির্মাণকাজ না করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান চলাকালে জোন ৮/৩ এর আওতাধীন  নির্মাণাধীন  ৭টি ভবনের মধ্যে  প্রতিটিতেই কোনো না কোনো ধরনের গুরুতর অনিয়ম পাওয়া যায়, যা নগর পরিকল্পনার মৌলিক নিয়মকে অগ্রাহ্য করার সামগ্রিক প্রবণতাকেই প্রাধান্য দেওয়ার প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে।

ভবন মালিক  মোহাম্মদ শাহ ফয়েজ উল্লাহ রাজউকের নকশা মেনে ভবন নির্মাণ করছিলেন না । অভিযানে তার নির্মাণাধীন ০৬ (ছয়) তলা ভবনের নির্মাণ কার্যক্রম স্থগিত করা হয়। একইসঙ্গে ভবনের অবৈধ অংশ আংশিকভাবে অপসারণ করা হয়, ০১ (এক) টি বিদ্যুৎ মিটার জব্দ করা হয় এবং ভবিষ্যতে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ পরিচালনার বিষয়ে তার নিকট হতে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

ভবন মালিক গোলাম মাওলা তার নির্মাণাধীন ১০ (দশ) তলা ভবন পরিদর্শন করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

মোহাম্মদ সাজ্জাদ (ব্যবস্থাপনা পরিচালক, আন-নাজাহ প্রা. লি.),রাজউকের অনুমোদিত নকশা না মেনে কাজ করায় তার  নির্মাণাধীন ০৮ (আট) তলা ভবনের নির্মাণ কাজ স্থগিত করা হয়। একই সাথে অবৈধ অংশ আংশিকভাবে অপসারণ করা হয় এবং ০১ (এক) টি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়।

ভবন মালিক মুকুল ভবন নির্মাণে রাজউকের অনুমোদনই নেন নাই অভিযানে  তার রাজউক অনুমোদনবিহীন নির্মাণাধীন ০৫ (পাঁচ) তলা ভবনের নির্মাণ কার্যক্রম বন্ধ করা হয়। পাশাপাশি অবৈধ অংশ আংশিকভাবে অপসারণ করা হয় এবং ০১ (এক) টি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়।

ভবন মালিক জাকারিয়া ইমতিয়াজ, অভিযানে  তার অনুমোদনবিহীন নির্মাণাধীন ০৩ (তিন) তলা ভবনের নির্মাণ কার্যক্রম বন্ধ করা হয়। একই সাথে অবৈধ অংশ আংশিকভাবে অপসারণ এবং ০১ (এক) টি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়।

ভবন মালিক ফজলুল হক (রোমান রেজা) রাজউকের নিয়ম না মেনেই ভবন নির্মান করছিলেন। অভিযানে তার অনুমোদনবিহীন নির্মাণাধীন ০৩ (তিন) তলা ভবনের নির্মাণ কাজ স্থগিত করা হয়। একইসঙ্গে ০১ (এক) টি বিদ্যুৎ মিটার জব্দ করা হয় এবং ভবিষ্যতে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ পরিচালনার বিষয়ে তার নিকট হতে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

ভবন মালিক গৌরাঙ্গ বাবু ,ভবন নির্মাণের জন্য রাজউকের অনুমোদন ঠিকই নিয়েছেন কিন্তু অনুমোদিত নকশা না মেনেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। অভিযানে তার অনুমোদনবিহীন নির্মাণাধীন ০৪ (চার) তলা ভবনের নির্মাণ কাজ বন্ধ করা হয় এবং ভবিষ্যতে অনুমোদিত নকশা অনুসরণপূর্বক নির্মাণ কার্যক্রম পরিচালনার বিষয়ে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।

অধিকাংশ ভবন নির্মাণকারীর চিহ্নিত অনিয়মগুলোর মধ্যে রয়েছে—অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ, অনুমোদিত নকশা অমান্য করে অতিরিক্ত তলা বা অংশ যুক্ত করা, নির্ধারিত সীমানা লঙ্ঘন এবং নিরাপত্তা বিধি না মেনে নির্মাণ কার্যক্রম পরিচালনা।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই ধরনের নকশাবহির্ভূত নির্মাণ শুধু আইন লঙ্ঘনের বিষয় নয়, বরং অগ্নিনিরাপত্তা, ভূমিকম্প সহনশীলতা এবং নাগরিক সেবার ওপর মারাত্মক প্রভাব ফেলে।

অভিযান শেষে রাজউক কর্মকর্তারা জানান, রাজধানীতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। যারা অনুমোদন ছাড়া বা নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ করবেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শুধু মোবাইল কোর্ট পরিচালনা করলেই হবে না; বরং নিয়মিত মনিটরিং, ডিজিটাল নজরদারি এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এই অনিয়ম বন্ধ করা কঠিন হবে। তবে রাজধানীতে চলমান অবৈধ নির্মাণের বিরুদ্ধে রাজউকের কঠোর অবস্থানেরই প্রতিফলন।

জোন ৫/১ এর মোবাইল কোর্টটি পরিচালিত হয় রাজউকের  নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথি  এবং জোন ৫/১ এর অথরাইজড অফিসার সাঈদা ইসলাম  এর যৌথ তত্ত্বাবধানে সহকারী অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল আজওয়াদ, প্রধান ইমারত পরিদর্শক মো: শফিকুল ইসলাম,   ইমারত পরিদর্শক মো: তুহিন রেজা সহ জোনের সকল ইমারত পরিদর্শক ও কর্মকর্তাগণ । অপর জোন ৮/৩ এর মোবাইল কোর্টটি পরিচালিত হয় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান জোন ৮/৩ এর   অথরাইজড অফিসার প্রকৌশলী রংগন মন্ডল  যৌথ তত্ত্বাবধানে সহকারী অথরাইজড অফিসার মো:নেয়ামুল জহির,নিপেন চন্দ্র সিদ্ধা,আবু সাদাত মো:সায়েম, প্রধান ইমারত পরিদর্শক আবু বকর সিদ্দিক,মো:রাসেল ইসলাম , ইমারত পরিদর্শক মো:রাজিকুল ইসলাম,বাপ্পী বিশ্বাস,নাহিদুল ইসলাম,মো: সোহেল রানা,মো:রুবেল হোসেন, মো:মাজেদুল ইসলাম,জাহিদুল ইসলাম সহ অন্য কর্মকর্তারা ।

এসময় রাজউকের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও  ডেসকো প্রতিনিধির এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT