1. admin@doeltv.com : admin :
April 16, 2026, 1:53 pm
শিরোনামঃ
রাজউকের অবৈধ ও নকশাবহির্ভূত ভবনে সাঁড়াশি অভিযান রাজউকের দুইটি মোবাইল কোর্ট”বৈদ্যুতিক মিটার জব্দ,নগদ জরিমানা বিনোদন অঙ্গনের তারকারা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন রূপগঞ্জে ভূমি দখলের অভিযোগে আনন্দ ও পুলিশ হাউজিং এর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত পণ্য রপ্তানি কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩২০ কোটি ডলার কারিগরি শিক্ষার উন্নয়নে যত টাকা লাগে সরকার দেবে : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন যুদ্ধ চলতে থাকলে ডিজেল-অকটেনে ভর্তুকি লাগবে ৩০ হাজার কোটি টাকা রিয়ালের সংক্ষিপ্ত তালিকায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম সোনালী মুরগির ৮০ টাকা ব্রয়লার মুরগি দাম ২০ টাকা বেড়েছে মাছ-সবজি বাড়তি

রিয়ালের সংক্ষিপ্ত তালিকায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬,

স্পোর্টস ডেস্ক :আগামী মৌসুমের জন্য সম্ভাব্য কোচদের সংক্ষিপ্ত তালিকা করেছে রিয়াল মাদ্রিদ আরএমসি স্পোর্টএর প্রতিবেদন অনুযায়ী, সেই তালিকায় আছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী খেলোয়াড় কোচ দিদিয়ের দেশম 

ফ্রান্সের সঙ্গেই আছেন দেশম। ২০২৬ বিশ্বকাপ শেষে দেশটির প্রধান কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। আর এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না মাদ্রিদ ক্লাব। আলভারো আরবেলোয়ার উত্তরসূরি হিসেবে তাকে বেছে নেওয়ার চিন্তাভাবনা করছে রেকর্ড ইউরোপ চ্যাম্পিয়নরা

বর্তমান কোচ আরবেলোয়া চাপে রয়েছেন। একের পর এক শিরোপা হাতছাড়া করছে রিয়াল। লা লিগায় ট্রফি জয়ের সম্ভাবনা একেবারেই নেই। কোপা দেল রে থেকেও ছিটকে গেছে আগে। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে হেরে খাদের কিনারায় তারা। এমন পরিস্থিতিতে আরবেলোয়াকে আগামী মৌসুমে রিয়ালের ডাগআউটে দেখা কঠিন

রিয়ালকে চেনা রূপে ফেরাতে দেশম হতে পারেন সেরা বিকল্প। ক্লাব পর্যায়ে সাফল্য আছে তার। ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপে শিরোপা জেতানোর পরের আসরে ফাইনালে তোলেন। এছাড়া রিয়ালের তারকা কিলিয়ান এমবাপে অরেলিয়েন শুয়োমেনির সঙ্গেও তার সম্পর্ক। জাতীয় দলের বর্তমান শিষ্যের সঙ্গে ক্লাবেও সম্পর্ক গড়তে পারলে ভালো কোনো সাফল্য আসতে পারে বলে বিশ্বাস স্প্যানিশ জায়ান্টদের

অবশ্য দেশম তার ভবিষ্যৎ নিয়ে কারো সঙ্গে আলোচনায় জড়াননি এখনো। যদিও ইউরোপজুড়ে বিভিন্ন ক্লাবের প্রস্তাব ইতোমধ্যে পেয়েছেন। আপাতত তার মনোযোগ ফ্রান্সকে আরেকটি সাফল্য এনে দিতে

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT