1. admin@doeltv.com : admin :
April 16, 2026, 7:39 pm
শিরোনামঃ
রহনপুর–ঢাকা রুটে আন্তঃনগর ট্রেনের দাবিতে মন্ত্রীর সথে এমপির সাক্ষাৎ রাজউকের অবৈধ ও নকশাবহির্ভূত ভবনে সাঁড়াশি অভিযান রাজউকের দুইটি মোবাইল কোর্ট”বৈদ্যুতিক মিটার জব্দ,নগদ জরিমানা বিনোদন অঙ্গনের তারকারা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন রূপগঞ্জে ভূমি দখলের অভিযোগে আনন্দ ও পুলিশ হাউজিং এর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত পণ্য রপ্তানি কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩২০ কোটি ডলার কারিগরি শিক্ষার উন্নয়নে যত টাকা লাগে সরকার দেবে : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন যুদ্ধ চলতে থাকলে ডিজেল-অকটেনে ভর্তুকি লাগবে ৩০ হাজার কোটি টাকা রিয়ালের সংক্ষিপ্ত তালিকায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম

রাজউকের দুইটি মোবাইল কোর্টে ভবন উচ্ছেদ -জরিমানা ও বৈদ্যুতিক মিটার জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬,

নিজস্ব প্রতিনিধি  :রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীর ৩/২ জোন- এর আওতাধীন  পর্বত সিনেমা হলের পার্শ্ববর্তী এলাকা ও খালেক সিটি আবাসিক এলাকা, গাবতলি, দারুস সালাম, মিরপুর, ঢাকা। আজ (০৯/০৪/২০২৬) তারিখে – নিয়মবহির্ভূত ভবন নির্মাণাধীন ও কার্যক্রমের বিরুদ্ধে, নির্মাণাধীন ভবন সহ ১২ টি স্থানে অভিযান পরিচালনা করেছে রাজউকের মোবাইল কোর্ট। এসময় নির্মাণাধীন ভবন মালিকগনকে জরিমানা ও সময়সীমা বেঁধে দিয়ে মুচলেখা সহ নি্র্দেশনা পর্বত সিনেমা হল সংলগ্ন  গাবতলি সরকের পাশে প্লট-১৪৭ এর ভবন মালিক  ফয়সাল, রাজউক অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ কাজ করায় ভবনের আংশিক অংশ অপসারণ করা হয় এবং ভবন মালিক রাজউকের অনুমোদন  ব্যতীত কোন নির্মাণ কাজ করবেন না এবং বাকি অংশ ভেঙ্গে অপসারণ করবেন মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়েছেন।  ভবন মালিক  ফয়সাল এর ১৪৯ প্লটে পর্বত সিনেমা হলের পূর্ব দিকে, গাবতলি সড়কের পাশে,

রাজউক অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ কাজ করায় ভবনের আংশিক অংশ অপসারণ করা হয় এবং ইমারতের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার ডেসকো প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। মিটার নং- ৩০১৪০০১৫২২৪।

ভবন মালিক  নাসির উদ্দিন গং, স্বর্ণলতা গার্ডেন, প্লট-৭২, ৭৩, ৭৪, খালেক সিটি আবাসিক, গাবতলি রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ না করায় আংশিক অংশ অপসারণ করা হয় এবং ৫ (পাঁচ) লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবন মালিক নাসির উদ্দিন গং, প্লট-৬৯, ৭০,৭১, বনলতা গার্ডেন, খালেক সিটি আবাসিক, রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ না করায় আংশিক অংশ অপসারণ করা হয় এবং এবং ইমারতের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার ডেসকো প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। মিটার নং- ৬৬৩১১০১৩১৩৫১।

ভবন মালিক:  আখেরুজ্জামান গং (ড্রিম-২৭), প্লট-১৭,১৮, খালেক সিটি আবাসিক,

রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ না করায় ইমারতের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার ডেসকো প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। মিটার নং-৬৬৩১১০১৩১০৯৫।

ভবন মালিক নাসির উদ্দিন গং, তরুলতা গার্ডেন, খালেক সিটি আবাসিক, গাবতলি, রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ না করায় আংশিক অংশ অপসারণ করা হয় এবং বাকি অংশ ভেঙ্গে অপসারণ করবেন মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়েছেন।

ভবন মালিক মনির হোসেন গং, প্লট- ২৫৯/এল, খালেক সিটি আবাসিক, রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ না করায় আংশিক অংশ অপসারণ করা হয় এবং ২ (দুই) লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ইমারতের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার ডেসকো প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। মিটার নং-৩০১৪০০১৬১৮১।

ভবন মালিক নাসির উদ্দিন গং, চারুলতা গার্ডেন, খালেক সিটি আবাসিক, রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ না করায় আংশিক অংশ অপসারণ করা হয় এবং ইমারতের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার ডেসকো প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। মিটার নং-৬৬৩১১০১৩১৩৭৯।

ভবন মালিক আরিফুজ্জামান, এম এস-৩৭০, আর এস-৩৪৬৮, মৌজা- মিরপুর, প্লট-৪০, খালেক সিটি আবাসিক, রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ না করায় আংশিক অংশ অপসারণ করা হয় এবং ১ (এক) লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ইমারতের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার ডেসকো প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। মিটার নং-০৩১২১৯০০৩৯০২।

ভবন মালিক  শাহেদা বেগম গং, প্লত-৩৮,৩৯, খালেক সিটি আবাসিক, রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ না করায় ইমারতের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার ডেসকো প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। মিটার নং-০৩০৭৪৯০০০৭৭২।

ভবন মালিক  স্বপন গং, প্লত-২৯,৩০, খালেক সিটি আবাসিক, রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ না করায় ইমারতের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার ডেসকো প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। মিটার নং-৬৬৩১১০৩১৪১৮।

ভবন মালিক  নাসির উদ্দিন গং, বিসমিল্লাহ ভবন, খালেক সিটি আবাসিক, রাজউক অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ কাজ না করায় আংশিক অংশ অপসারণ করা হয় এবং বাকি অংশ ভেঙ্গে অপসারণ করবেন মর্মে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়েছেন।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বীথি, অথরাইজড অফিসার-৩/২, মাসুক আহমেদ,  সহকারী অথরাইজড অফিসারঃ মো: শাহরিয়ার ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক, মো: জয়নাল আবেদিন পিন্টু, ইমারত পরিদর্শক মো: ফরহান শাহরিয়ার, ইমারত পরিদর্শক আলমগীর হোসেন, ইমারত পরিদর্শক আশিকুর রহমান, ইমারত পরিদর্শক আলি নুর, ইমারত পরিদর্শক মোহন হোসেন,আবুল কালাম আজাদ এবং অন্যান্য কর্মকর্তার উপস্থিতিতে জোন-৩/২, রাজউক এর আওতাধীন নির্মাণাধীন ভবনের ব্যত্যয় রোধকল্পে  পর্বত সিনেমা হলের পার্শ্ববর্তী এলাকা ও খালেক সিটি আবাসিক এলাকা, গাবতলি, দারুস সালাম, মিরপুর, এলাকায় উল্লেখিত ১২ টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় রাজউকের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও  ডেসকো প্রতিনিধির এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজউকের অপর একটি মোবাইল কোর্ট পরিচালিত হয় জোন ৮/২ এর আওতায় সাদু মাদবর রোড, মাহমুদপুর ও ক্যানেলপাড়, রঘুনাথপুর, ভূইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।  রাজউকের নীতিমাল অমান্য করে ভবন নির্মাণ করায় ভবনের আংশিক অংশ ভেঙ্গে ফেলা ,জরিমানা এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয় ।রাজউকের মোবাইল কোর্টে ভবন উচ্ছেদ -জরিমানা ও বৈদ্যুতিক মিটার জব্দ    রাজউকের আর একটি মোবাইল কোর্ট পরিচালিত হয় জোন ৮/২ এর আওতায়  সাদু মাদবর রোড, মাহমুদপুর ও ক্যানেলপাড়, রঘুনাথপুর, ভূইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

রাজউকের নীতিমাল অমান্য করে ভবন নির্মাণ করায় ভবনের আংশিক অংশ ভেঙ্গে ফেলা হয় এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয় । উল্লেখ্য ভবন সমূহের মালিকগন যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে  সাইফুল ইসলাম গং- সাদু মাদবর রোড, মাহমুদপুর, ভূইগড়, ফতুল্লা, নারায়ণগঞ্জ।

রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ভবনের ব্যত্যয়কৃত অংশের আংশিক অপসারন করা হয় এবং মালিকপক্ষ নিজ দায়িত্বে অবশিষ্ট  ব্যত্যয়কৃত অংশ অপসারণ করবেন মর্মে অঙ্গীকারনামা দাখিল করেছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ০১ (এক) টি মিটার জব্দ করে ডিপিডিসি (মাতুয়াইল) প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। মো. জহিরুল ইসলাম সাদু মাদবর রোড, মাহমুদপুর, ভূইগড়, ফতুল্লা, রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্যত্যয়কৃত অংশের আংশিক অপসারন করা হয় এবং মালিকপক্ষ নিজ দায়িত্বে অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ অপসারণ করবেন মর্মে অঙ্গীকারনামা দাখিল করেছেন। নিজাম উদ্দিন সাদু মাদবর রোড, মাহমুদপুর, ভূইগড়, ফতুল্লা,রাজউক অননুমোদিত ইমারতের(টিনশেডে কারখানা নির্মানাধীন)নির্মাণ কাজ করায় ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ০১ (এক) টি মিটার জব্দ করে ডিপিডিসি(মাতুয়াইল) প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।

নান্নু মিয়া সাদু মাদবর রোড, মাহমুদপুর, ভূইগড়, ফতুল্লা,রাজউক অননুমোদিত ভবন নির্মাণ করায় অবৈধ ভবনের আংশিক অপসারন করা হয় এবং মালিকপক্ষকে নিজ দায়িত্বে অবশিষ্ট অংশ অপসারণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ০১ (এক) টি মিটার জব্দ করে ডিপিডিসি (মাতুয়াইল) প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। সফীকুল ইসলাম গং ক্যানেলপাড় রোড, রঘুনাথপুর, ভূইগড়, ফতুল্লা,

রাজউক অননুমোদিত ভবন নির্মাণ করায় অবৈধ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ০১ (এক) টি মিটার জব্দ করে ডিপিডিসি (মাতুয়াইল) প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় এবং মালিকপক্ষকে নিজ দায়িত্বে অবৈধ ভবন অপসারণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। পারুল আক্তার গং ক্যানেলপাড় রোড, রঘুনাথপুর, ভূইগড়, ফতুল্লা,

রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ০১ (এক) টি মিটার জব্দ করে ডিপিডিসি (মাতুয়াইল) প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় এবং মালিকপক্ষকে নিজ দায়িত্বে ভবনের ব্যত্যয়কৃত অংশ অপসারণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. সবুজ হাসান, এবং অথরাইজড অফিসার  রংগন মন্ডল- ৮/২ (অঃ দাঃ) এর যৌথ তত্ত্বাবধানে সহকারী অথরাইজড অফিসার  নিপেন চন্দ্র সিদ্ধা,  মো: নেয়ামুল জহির,  আবু সাদাত মোহাম্মদ সায়েম, প্রধান ইমারত পরিদর্শক  আবু বকর সিদ্দিক,  মো: রাসেল ইসলাম, ইমারত পরিদর্শক  সোহেল রানা,  মোহাম্মদ শরীফুল ইসলাম,  মোহাম্মদ সফীউল্লাহ,  মাজেদুল ইসলাম,  মোঃ জাহিদুল ইসলাম,  রুবেল হোসেন,  মো. শামসুজ্জামান নয়ন,  সারোয়ার হোসেন,  আশরাফুল ইসলাম হৃদয়,  মোহাম্মদ তাহমিদ ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে জোন-৮/২, রাজউক এর আওতাধীন নিম্নে বর্ণিত নির্মাণাধীন ভবনের ব্যত্যয় রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এছারা মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও ডিপিডিসি  প্রতিনিধিরা ।

 

 

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT