1. admin@doeltv.com : admin :
April 16, 2026, 4:03 pm
শিরোনামঃ
রাজউকের অবৈধ ও নকশাবহির্ভূত ভবনে সাঁড়াশি অভিযান রাজউকের দুইটি মোবাইল কোর্ট”বৈদ্যুতিক মিটার জব্দ,নগদ জরিমানা বিনোদন অঙ্গনের তারকারা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন রূপগঞ্জে ভূমি দখলের অভিযোগে আনন্দ ও পুলিশ হাউজিং এর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ ও বিক্ষোভ হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত পণ্য রপ্তানি কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩২০ কোটি ডলার কারিগরি শিক্ষার উন্নয়নে যত টাকা লাগে সরকার দেবে : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন যুদ্ধ চলতে থাকলে ডিজেল-অকটেনে ভর্তুকি লাগবে ৩০ হাজার কোটি টাকা রিয়ালের সংক্ষিপ্ত তালিকায় ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম সোনালী মুরগির ৮০ টাকা ব্রয়লার মুরগি দাম ২০ টাকা বেড়েছে মাছ-সবজি বাড়তি

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১১, ২০২৬,

ডেস্ক নিউজ :গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ শিশুর, সন্দেহজনক মৃত্যু হয়েছে আরও ১৪৫ শিশুর।

এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৮৯ শিশু এবং সন্দেহজনক আরও ১৪ হাজার ৩৮৫ শিশুর আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে, পরের স্থানে আছে রাজশাহী বিভাগ। ঢাকা বিভাগে নিশ্চিত ও সন্দেহজনক ৭৪৭৮ শিশু এবং রাজশাহী বিভাগে ৩৪৪৯ শিশু হামে আক্রান্ত হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT